আবনা ডেস্কঃ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরোধীতা করেছে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগ্লু বলেছেন, ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত সঠিক নয়।
তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদলু এজেন্সির এ সংবাদ প্রকাশ করেছে।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যেসব বিষযে সমস্যা রয়েছে সেগুলো আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব। আলোচনার মাধ্যমেই পরমাণু সমঝোতা হয়েছিল। এ ক্ষেত্রে এটি একটি ভালো উদাহরণ।
এ সময় তিনি ইরানের পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার জন্য চেষ্টা চালাতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান।
গত ৮ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুপক্ষীয় সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বলেন, তিন থেকে ছয় মাসের মধ্যে ইরানের ওপর আগের সব নিষেধাজ্ঞা বলবৎ করা হবে।
তবে সমঝোতায় স্বাক্ষরকারী অন্যান্য দেশ ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, জার্মানি ও চীন পরমাণু সমঝোতা টিকিয়ে রাখতে চাইছে।
৬ জুলাই ২০১৮ - ১৬:১৭
News ID: 900738
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যেসব বিষযে সমস্যা রয়েছে সেগুলো আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব।